অ্যাথলেটিকসের সদস্য নির্বাচন অনুষ্ঠিত

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইব্রাহিম চেঙ্গিস। সাথে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহআলম, সহ সভাপতি মনজুর মোরশেদ, মেজবাউর রহমান, মোকসেদুর রহমান, নুরুদ্দিন নয়ন। যুগ্ম সম্পাদক পদে মিলজার হোসেন, তোফাজ্জাল হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং মহিলা কোটায় সদস্য নির্বাচিত হয়েছেন শামিমা সাত্তার মিমু, ফরহাদ জেসমিন লিটি এবং মাহবুবা ইকবাল বেলি। বাকী ছিল ১৬টি সদস্য পদের জন্য নির্বাচন। সেটিও হয়েছে গতকাল। ১৬টি সদস্য পদের জন্য ২১ জন প্রার্থী লড়াই করেছেন। নির্বাচিত সদস্যরা হলেন-রফিক উল্ল্যা মিলন, কিতাব আলী, শ্রীনিবাস হালদার, ফারুকুল ইসলাম, আক্তারুজ্জামান পলাশ, শাসুদ্দোহা মামুন, ওহাব খান, ইকবাল হোসেন, সাদাত হোসেন সোহেল, আব্দুর রকিব মন্টু, ফরিদা খান চৌধুরি, আবুল কালাম, মোশারফ হোসেন মিলন, লুত্ফর রহমান বাবু, জামাল হোসেন ও আবু সুফিয়ান।