নবনবীন ক্লাব চ্যাম্পিয়ন

মুন্সিগঞ্জে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নবনবীন ক্লাব। গতকাল স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নবনবীন ক্লাব ৩-০ গোলে বর্ণালী ক্রীড়া সংঘকে হারিয়েছে। ফাইনালে গোল করেছেন রিপন ২ এবং শাহিন।