হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সম্মেলন
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
গত ২৬ জানুয়ারি শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি পদে মাহবুব- উল-আলম লিপন, ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আহমেদ খসরু নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল রশিদ মজুমদার।