সান্তাহারে আটজনের নামে যৌন হয়রানির মামলা
আদমদীঘি (বগুড়া ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে মোবাইল ফোনে ও কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করাসহ প্রকাশ্যে ওড়না ও পরনের কাপড় ধরে টানা-হেঁচড়াসহ যৌন হয়রানির অভিযোগে সান্তাহার কোচকুড়ি পাড়ার ফরহাদ রানা (১৮), রাজু (১৮), মাসুমসহ (১৯) ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সান্তাহার সিএসডি গেট এলাকার ওই ছাত্রীর মা মিসেস নিহার বানু বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের হলেও পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।