রংপুরে ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন

রংপুরে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে গত রবিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগরীর পাগলাপীর বন্দরের ডালিয়া রোডস্থ মরাগাছ তলায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, জুলফিকার আলী ভুট্টো, মাওলানা আব্দুল খালেক, গোলাম রসুল, রেজাউল করিম রাজা প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। আমরা এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছি।