মেজর (অব.) জিয়াউদ্দিনের উপর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় সংবাদ সম্মেলন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের উপর বনদস্যুদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, শিশির চন্দ্র দাস, মো. কামরুজ্জামান লিটন, কবি অধ্যাপক আ. মান্নান সিকদার, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।