শেরপুরে কলেজ অধ্যক্ষসহ ছয় তরিকতপন্থি আটক

শেরপুরে রবিবার রাতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সার্বজনীন জনসমাবেশের নামে তরিকতপন্থিরা বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়া শুরু করলে সাধারণ মুসল্লীদের বিক্ষোভের মুখে জনসমাবেশটি ভণ্ডুল হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ তরিকতপন্থিকে আটক করে। জোটবদ্ধ তরিকত আন্দোলনের ব্যানারে শহরের নিউমার্কেট চত্বরে এ জনসমাবেশের আয়োজন করা হয়। আটককৃতরা হলো-শেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.এ. কামাল (৪৬), জামালপুরের স্টেশন রোডের বাসিন্দা রেজা-ই-মাহবুব চিশতি (৬৮), নকলার হাবীবুর রহমান যুক্তিবাদী (৫৩), ঝিনাইগাতীর আমিনুল ইসলাম (১৯), শহরের মোবারকপুর এলাকার রাজু আহমেদ (২৯) ও ইয়াকুব আলী বুলবুল (৩২)। এরা সবাই আমন্ত্রিত বক্তা হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।