শিবির কর্মী দেখামাত্র গুলি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:০৭
পুলিশের ওপর হামলা চালালে শিবির কর্মীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি’র কমিশনার বেনজীর আহমেদ। সোমবার দুপুরে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ ীয় পুলিশ হাসপাতালে দেখতে গেলে ডিএমপি কমিশনার এ নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।
মতিঝিল ও সচিবালয় এলাকায় জামায়াত-শিবিরকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ ীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ডিএমপি’র কমিশনার বেনজির আহমেদ হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন কনস্টেবল মোকলেছুর রহমান এবং চার নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন পায়ে আঘাত পাওয়া কনস্টেবল জিয়াউরকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।
হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতির কারণে শিবির কর্মীরা তাদের বেশি ক্ষতি সাধন করতে পারেনি। হামলা চালিয়ে যে নাশকতা চালানো হয়েছে, তা ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।