চলন্ত বাসে কিশোরী ধর্ষণ
মানিকগঞ্জে জাতীয়
পার্টির (জেপি)
প্রতিবাদ সভা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:০৯
ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি জেপি’র উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবুর সভাপতিত্বে প্রতিবাদসভা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সিদ্দিক খান সুপার মার্কেট প্রাঙ্গণে গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়। বক্তব্য রাখেন জেলা শাখা জাতীয় পার্টি জেপি’র সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, সাধারণ সম্পাদক একেএম জহির হোসেন জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দুলাল পাল, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক একে আজাদ, জেলা যুব সংহতির সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রোকেয়া আক্তার খান রঞ্জু, সাধারণ সম্পাদক রেজা আক্তার, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি