পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ
দাবি না মানলে কাল
থেকে ৩ পার্বত্য
জেলায় হরতাল
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:১০
শ্রমিক ফারুক হোসেনকে নির্মমভাবে হত্যা ও বাগানের গাছ কেটে ফেলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে গতকাল সোমবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এ সময় নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আগামীকাল বুধবার ৩০ জানুয়ারি তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন।