ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেপির দোয়া মাহফিল

গতকাল সোমবার বাদ আসর জাতীয় পার্টি জেপি’র লালমাটিয়া কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবীর (স.) উপর আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শেখ মো. জয়নাল আবেদীন, আজিজ বাঙাল, যুগ্ম মহাসচিব জামিলুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান বাবু, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাজমুন্নাহার বেবী, জাতীয় যুব সংহতির সভাপতি এমএ কাইয়ুম, সহ-সভাপতি জেড সেলিম প্রমুখ। মোনাজাতে পরম করুণাময় আল্লাহ তা’লার কাছে সমগ্র মুসলিম উম্মার শান্তি এবং হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শে জীবন গঠনের জন্য দোয়া কামনা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি