অসুস্থতার কারণে লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৩, ২২:২০
র্যাবের কথিত বন্দুক যুদ্ধে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন হয়নি। সোমবার আদালতে এ জন্য পূর্বনির্ধারিত তারিখ ছিল। লিমন অসুস্থ থাকায় ঝালকাঠির বিশেষ ট্রাইবুন্যাল-২-এ তার আইনজীবীরা সময়ের আবেদন জানান। বিচারক কীরণ শংকর হালদার আবেদন মঞ্জুর করেন। আগামী ১৯ মার্চ চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত। গত বছর ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের কথিত বন্দুক যুদ্ধে পা হারায় কলেজ ছাত্র লিমন হোসেন। র্যাব লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে দু’টি মামলা করে।