দিনাজপুর এসএন কলেজ

আবেগের মিলনমেলা

এসএন কলেজেরই ১৯৪২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল গত ১৮ থেকে ১৯ জানুয়ারি। দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল স্মৃতিচারণ অনুষ্ঠান। তখনকার সময়কার প্রাক্তন অসংখ্য ছাত্র-ছাত্রীর পদভারে মুখরিত হয়ে উঠেছিল এসএন কলেজের সেই পুরাতন ভবনটি। মিলন মেলার শুভ সুচনায় কলেজের প্রাক্তন কৃতি ছাত্র-ছাত্রীরা দিনাজপুর শহরে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীতে নেতৃত্ব দেন সাবেক প্রতিমন্ত্রী ও কলেজের প্রাক্তন ছাত্র বাবু সতীশ চন্দ্র রায়। উপস্থিত ছিলেন অসংখ্য প্রাক্তন ছাত্র। বিকেল থেকে অনেক রাত পর্যন্ত চলে স্মৃতি চারণ। আর পাশাপাশি চলে সেই পুরাতন আড্ডা। অনেককে হারিয়ে যেতে দেখা গেছে সেই অতীতে। অনেকেই আজ বয়সের ভারে জর্জরিত। কিন্তু সেদিনের সেই মিলন মেলায় দেখা গেছে তারা যেন সে দিনের সেই নবনবীন। প্রবীণদের ঘিরে এই মিলন মেলার নবীনদেরও উত্সাহের কমতি ছিল না। অসংখ্য নবীনকে দেখা গেছে সেদিনের প্রবীনদের স্মৃতি চারণ শুনতে। স্মৃতি চারণের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।