প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

গণিত আশিষ সাহা, সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) মর্নিং গ্লোরী হাই স্কুল, ঢাকা অনুশীলনী- ২ (ভাগ) যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর ১। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে? ক) ভাজক খ) ভাজ্য গ) ভাগশেষ ঘ) ভাগফল উত্তর: খ) ভাজ্য ২। ৮৪) ৮  ৫ = ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ থেকে ছোট হবে? ক) ৬ খ) ৫ গ) ৪ ঘ) ৩ উত্তর: ঘ) ৩ ৩। ৯৩৫০০ ÷ ১০০ = কত? ক) ৯ খ) ৯৩ গ) ৯৩৫ ঘ) ৯৩৫০ উত্তর: গ) ৯৩৫ ৪। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে, ১টি আমের দাম কত? ক) ৫০ টাকা খ) ২৫ টাকা গ) ১৫ টাকা ঘ) ৫ টাকা উত্তর: গ) ১৫ টাকা। ৫। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে? ক) ভাজক খ) ভাজ্য গ) ভাগফল ঘ) ভাগশেষ উত্তর: ক) ভাজক ৬। (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল = কী? ক) গুণ্য খ) গুণক গ) ভাজক ঘ) গুণফল উত্তর: গ) ভাজক ৭। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যায়? ক) যোগ প্রক্রিয়ায় খ) ভাগ প্রক্রিয়ায় গ) গুণ প্রক্রিয়ায় ঘ) বিয়োগ প্রক্রিয়ায় উত্তর: খ) ভাগ প্রক্রিয়ায় ৮। ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগশেষ ১ হলে, ভাজ্য কত? ক) ১১ খ) ১০১ গ) ১১১ ঘ) ১০০১ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১। দুইটি সংখ্যার গুণফল ১৫০০; এদের একটি ৫০ হলে, অপরটি কত? উত্তর: ৩০। ২। ২৪৬৫ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত? উত্তর: যথাক্রমে ২৪৬ ও ৫। ৩। ১৫ ÷ ৩ = ৫ এখানে ভাজক কত? উত্তর: ৩। ৪। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য, ভাজক ও ভাগফলের মধ্যে সম্পর্ক কী? উত্তর: ভাজক × ভাগফল = ভাজ্য ৫। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়? উত্তর: ০। ৬। ৩১৮৪৫ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত? উত্তর : যথাক্রমে ৩১৮ ও ৪৫। ৭। ৪)২১(৫ ২০ ১ এখানে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ কত? উত্তর: ভাজ্য ২১, ভাজক ৪, ভাগফল ৫ ও ভাগশেষ ১। ৮। ১৬ ÷ ২ = ৮ এখানে ভাজ্য কত? উত্তর: ১৬। ৯। নিঃশেষে বিভাজ্য না হলে কোন সূত্রের সাহায্যে ভাজ্য নির্ণয় করা যায়? উত্তর: ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ। ১০। ভাজক ৩২৫, ভাগফল ৭২ ও ভাগশেষ ৯। ভাজ্য কত? সমাধান: আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাজক = ৩২৫ × ৭২ + ৯ = ২৩৪০০ + ৯ = ২৩৪০৯ উত্তর: ভাজ্য ২৩৪০৯। ১১। ভাজ্য ৭৩৬৩৫, ভাগফল ১৫২ ও ভাগশেষ ৬৭। ভাজক কত? সমাধান: আমরা জানি, ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল = (৭৩৬৩৫ - ৬৭) ÷ ১৫২ = ৭৩৫৬৮ ÷ ১৫২ = ৪৮৪ উত্তর: ভাজক ৪৮৪।