জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৩
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৭
বাংলা প্রথমপত্র
মো:জাহাঙ্গীর আলম, শিক্ষক
ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস
বাঙালির বাংলা
কাজী নজরুল ইসলাম
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। বাঙালির বাংলা গদ্যটির লেখক কে?
উ: কাজী নজরুল ইসলাম
২। বাঙালির মধ্যে কোন কোন শক্তি রয়েছে?
উ: জ্ঞানশক্তি ও প্রেমশক্তি
৩। বাঙালির মধ্যে কোন শক্তি নেই?
উ: কর্মশক্তি
৪। কর্মশক্তি না থাকলে কোন শক্তি তমসাচ্ছন্ন হয়ে থাকে?
উ: দিব্যশক্তি
৫। বাঙালিরা তামসিকতায় আচ্ছন্ন হয়ে পড়ায় কোন শক্তি হারিয়ে ফেলেছে?
উ: চেতনাশক্তি
৬। দিব্যশক্তিকে নিসেত্মজ ও মৃতপ্রায় করে রাখে কে?
উ: অবিদ্যা
৭। অমৃতের পানে আনন্দের পথে যেতে বাধা সৃষ্টি করে কে?
উ: অবিদ্যা
৮। তমকে একমাত্র কে শাসন করতে পারে?
উ: রজোগুণ বা ক্ষাত্রশক্তি
৯। বাঙালি আজন্ম কোন শক্তি সম্পন্ন?
উ: দিব্যশক্তি সম্পন্ন
১০। কার, কোন আগ্নেয়গিরি অগ্নি উদগীরণ করল না?
উ: বাঙালির, চন্দ্রনাথের
১১। বাঙালির দিব্যশক্তি কাজে না লাগার কারণ কী?
উ: ক্ষাত্রশক্তি না জাগা
১২। প্রত্যেক মানুষ কয়টি গুণে গুণান্বিত?
উ: ত্রিগুণান্বিত
১৩। সত্ত্বগুণ কী?
উ: ঐশীশক্তি
১৪। সত্ত্বগুণের প্রধান শত্রুতম গুণকে দমন করে কে?
উ: প্রবল ক্ষাত্রশক্তি
১৫। দেহ ও মনকে কর্মসুন্দর করে কে?
উ: প্রবল ক্ষাত্রশক্তি
১৬। জীবনশক্তিকে চিরজাগ্রত রাখে কে?
উ: প্রবল ক্ষাত্রশক্তি
১৭। বাঙালির মস্তিষ্ক ও হূদয় কেমন?
উ: ব্রহ্মময়
১৮। বাঙালির দেহ ও মন কেমন?
উ: পাষাণময়
১৯। বাঙালির শিয়রে প্রহরীর মত জেগে রয়েছে কে?
উ: গিরি হিমালয়
২০। হিমালয়কে কারা দৈবশক্তির লীলানিকেতন বলেছেন?
উ: মুনি-ঋষি-যোগীরা
২১। বাংলার চাঁদ কেমন?
উ: নিত্যস্নিগ্ধ
২২। বাংলার জল কেমন?
উ: প্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ
২৩। কোন সম্পদ একা বাংলার?
উ: পাট
২৪। বাংলার কোন সম্পদ অপরিমেয়?
উ: কয়লা
২৫। বাংলার সুবর্ণ বালিতে ও মাটিতে কী মেলে?
উ: স্বর্ণরেণু
২৬। বাংলার নদীতে ঝিলে-বিলে-পুকুরে কী রয়েছে?
উ: প্রয়োজনের অধিক মাছ
২৭। নিত্য সর্বৈশ্বর্যময়ী বলা হয়েছে কাকে?
উ: আমাদের মাতৃভূমিকে
২৮। আমাদের মাছ, ধান, পাট কারা লুটে নিয়ে যাচ্ছে?
উ: শত বিদেশী
২৯। বাঙালি লাঠি নিয়ে প্রতিবাদ করেছে কত বছর আগে?
উ: দেড়শত বছর আগে
৩০। সর্ব ঐশীশক্তির পীঠস্থান বলা হয়েছে কাকে?
উ: বাংলাকে
৩১। বাংলার আবহাওয়ায় কী মিশে রয়েছে?
উ: স্বাধীনতা-মন্ত্রের সঞ্জীবনী শক্তি
৩২। নিত্য মহিমাময়ী, সুন্দর ও পবিত্র-কার সম্পর্কে বলা হয়েছে?
উ: আমাদের বাংলা সম্পর্কে
৩৩। আলস্য, কর্মবিমুখতার ও পৌরুষের অভাবে আমাদের অবস্থা এখন কেমন?
উ: সকলের চেয়ে হীন
৩৪। কারা আজ ভিখারী?
উ: বাঙালি
৩৫। বাঙালি আজ কার দাসত্বে পরিণত হয়েছে?
উ: বিদেশীদের
৩৬। বাঙালির দুর্গতি আর অভিশপ্ত জীবনের কারণ কী?
উ: ক্ষাত্রশক্তিকে অবহেলা
৩৭। ভ্রান্তির পথে নিয়ে যায় কে?
উ: অবিদ্যা
৩৮। কোন দিন বাঙালি বলতে পারবে ‘বাঙালির বাংলা’?
উ: যেদিন ঐক্যবদ্ধ হবে
৩৯। প্রেমশক্তিকে ইংরেজিতে কী বলা হয়?
উ: হার্ট সেন্টার
৪০। বাংলার আকাশ কেমন?
উ: নিত্য প্রসন্ন