কর্মমুখি শিক্ষা

এসএসসি (ভোক) পরীক্ষার প্রস্তুতি

জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়াকিল আহাম্মেদ জুনিয়র ইনস্ট্রাকটর হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে। এসএসসি(ভোক)-২০১৩ পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র)’ এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো যা পরীক্ষায় আসতে পারে। ১২ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে , ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১। উদ্বাসন বা ইলুমিনেশন কাকে বলে ? ২। এক লিউমেন বলতে কী বুঝ ? ৩। প্রাইম মুভার বলতে কী বুঝ ? ৪। প্রাইম মুভারে কী ব্যবহূত ? ৫। বিদ্যুত্ উত্পাদন পদ্ধতিগুলো লিখ। ৬। এসি তিন ফেজ চার তার ব্যবস্থায় ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ এর চিত্র অঙ্কন কর । ৭। ডেল্টা সংযোগ কাকে বলে ? ৮। লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ কাকে বলে ? ৯। স্টার সংযোগ ও ডেল্টা সংযোগের মধ্যে তুলনা কর। ১০। ডিসি জেনারেটর কত প্রকার ও কী কী ? ১১। ডিসি জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন কাকে বলে ? ১২। মোটরে স্টার্টার কেন ব্যবহার করা হয় কেন ? ১৩। এসি জেনারেটরে স্লিপ রিং এর কাজ কী ? ১৪। এসি জেনারেটরে ফিল্ড এক্সাইটেশন কেন দেওয়া হয় ? ১৫। ফিল্ড এক্সাইটেশন বলতে কী বুঝ ? ১৬। এসি জেনারেটরে কী কী লস হয় ? ১৭। সিস্নপ কাকে বলে ? ১৮। স্লিপ নির্ণয়ের সূত্রটি লিখ। ১৯। সিনক্রোনাস স্পিড ও রোটর স্পিড এর মধ্যে পার্থক্য লিখ। ২০। ইন্ডাকশন মোটর কত প্রকার ও কী কী ? ২১। মোটরের ফিউজ রেটিং বলতে কী বুঝায় ? ২২। সেন্ট্রিফিউগাল সুইচ কেন ব্যবহার করা হয় ? ২৩। মোটরে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় ? ২৪। সিঙ্গেল ফেজ মোটরের ব্যবহার লিখ । ২৫। সিঙ্গেল ফেজ মোটরের সুবিধা ও অসুবিধা গুলি লিখ । ২৬। ট্রান্সফরমারকে স্থির প্রকৃতির বৈদ্যুতিক মেশিন বলা হয় কেন ? ২৭। স্টেপআপ ও স্টেপডাউন ট্রান্সফরমার কাকে বলে ? ২৮। ট্রান্সফরমারের কুলিং পদ্ধতিগুলো কী কী ? ২৯। ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন কাকে বলে ? ৩০। কারেন্ট ট্রান্সফরমার কী । ৩১। এনার্জি মিটার এর সাথে কারেন্ট ট্রান্সফরমার সংযোগ দেখাও। ৩২। পটেনশিয়াল ট্রান্সফরমার এর কাজ কী ? ৩৩। এনার্জি মিটার এর সাথে পিটির সংযোগ দেখাও। ৩৪। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কাকে বলে ? ৩৫। পোল ও টাওয়ার কাকে বলে ? ৩৬। পোল বসানোর পদ্ধতি কী কী ? ৩৭। ক্রস-আর্ম কেন ব্যবহার করা হয় ? ৩৮। ক্রস-আর্ম এর শ্রেণী বিভাগ লিখ । ৩৯। ক্রস- আর্ম স্থাপন করার পদ্ধতি লিখ । ৪০। ইন্সুলেটর কত প্রকার ও কী কী ? ৪১। শ্যাকল ইন্সুলেটর আটকানোর পদ্ধতি কী কী ? ৪২। ড্যাম্পারের প্রয়োজনীয়তা লিখ। ৪৩। আন্ডার গ্রাউন্ড ক্যাবলের সুবিধা ও অসুবিধা লিখ । ৪৪। AAC এবং ACSR এর মধ্যে পার্থক্য লিখ। ৪৫। ক্যাবল জয়েন্টের গুনাবলি লিখ। ৪৬। জেনারেটরে উত্পাদিত ভোল্টেজ কি কি বিষয়ের উপর নির্ভও করে ? ৪৭। ব্যালেন্স ও আন-ব্যালেন্স পদ্ধতি বলতে কি কি বুঝায় ? ৪৮। এসি ও ডিসি জেনারেটর এর মধ্যে পার্থক্য লিখ । ৪৯। ফ্লেমিং- এর ডানহাতি নিয়মটি বর্ণনা কর। ৫০। ক্যাপাসিটর স্টার্ট মোটরে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় ? কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ anushilon.ittefaq10@gmail.com