গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বাণিজ্যিকভাবে উত্পাদিত কোনো গাড়ি হিসেবে সবচেয়ে কম সময়ে ০ থেকে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলার রেকর্ড গড়েছে হেনেসি ভেনম জিটি। সম্প্রতি আমেরিকার টেক্সাসের হিউস্টনে অবস্থিত এলিংটন ফিল্ড এয়ারপোর্টের রানওয়েতে মাত্র ১৩.৬৩ সেকেন্ডে ১৮৬ মাইল প্রতি ঘণ্টা বা প্রায় ৩০০ কিলোমিটার গতি তুলে এই রেকর্ড গড়ে ভেনম জিটি নামের এই গাড়িটি। এ সময় এটি চালনা করছিলেন ভেনমের টেস্ট ড্রাইভার জন কিউইকজ্। নির্ভুলভাবে রেকর্ডটি পরিমাপ করার জন্য ৭ লিটার ভি-এইট ইঞ্জিনের এই গাড়িটিকে প্রথমে বাতাসের অনুকূলে এবং পরে বাতাসের প্রতিকূলে দু’বার গতির পরীক্ষায় নামতে হয়। এতে যথাক্রমে ১৩.১৮ সেকেন্ড ও ১৪.০৮ সেকেন্ড সময় নেয় ভেনম জিটি যা থেকে গড় করে ১৩.৬৩ সেকেন্ডে ০ থেকে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলার রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন বিচারকেরা।