২০ ফেব্রুয়ারির মধ্যে বাজেটের সুপারিশ চেয়েছে এফবিসিসিআই
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের জন্য আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে বাজেট প্রস্তাব চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এসব প্রস্তাব সমন্বিত আকারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রেরণ করা হবে। সমপ্রতি চেম্বার ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে এ পাঠানো এক চিঠিতে বলা হয়, আগামী বাজেটে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে প্রস্তাব প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাজেটের জন্য আমদানি শুল্ক, প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই), মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও অন্যান্য কর সম্পর্কে তাদের নিজস্ব সুপারিশ পাঠাতে হবে।