মাহাবুবুর রহমান ভূইয়াকে কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদে পুনঃনিয়োগ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
বাংলাদেশ কৃষি ব্যাংকের পরি-চালনা পর্ষদে পরিচালক হিসেবে মাহাবুবুর রহমান ভূইয়াকে আগামী তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে। গত ২২ জানুয়ারী বাংলাদেশ কৃষি ব্যাংক (দ্বিতীয় সংশোধনী) অর্ডার, ১৯৮৩ এর ৭ (১) (ডি) ধারার বিধান অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়।