চার্জশিট রিপোর্ট

একুশে টেলিভিশনের নতুন প্রান্তিকের নাটক ‘চার্জশিট রিপোর্ট’। নাটকটির প্রতিটি পর্বেই তুলে ধরা হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনা। আর এই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। চার্জশিট রিপোর্টের শিল্পীরা সম্পূর্ণ নতুন। নতুন শিল্পীদের এ কারণেই নেওয়া হয়েছে যেন তাদের অভিনয়ে ঘটনাটি হয়ে ওঠে আরও বাস্তব এবং দর্শক যেন মনে করে এটি সেই ঘটনারই প্রতিবেদন। চাঞ্চল্য সব সত্য ঘটনা নিয়ে নির্মিত নাটক ‘চার্জশিট রিপোর্ট’-এর এবারের পর্বে থাকছে ব্রাহ্মনবাড়িয়ায়ার নবীনগরে ঘটে যাওয়া দেবর-ভাবীর পরকীয়ার বলী প্রবাসী শফিকের হত্যাকাণ্ডের লোমহর্ষক কাহিনীচিত্র। কেন এবং কীভাবে পরকীয়ার বলী হন শফিক—সেই লোমহর্ষক বাস্তব ঘটনা দেখতে চোখ রাখুন আজ বুধবার রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনের পর্দায়। অনুষ্ঠানটির সমন্বয় ও পরিচালনা করেছেন আলভি হায়াত রাজ।