বার্সেলোনায়ই থাকছেন জাভি

স্পেনের আন্তর্জাতিক তারকা ফুটবলার মিডফিল্ডার জাভি হার্নান্দেজ বর্তমান ক্লাব বার্সেলোনায় ২০১৬ সাল পর্যন্ত থাকার চুক্তি বর্ধিত করেছেন। ক্যাটালান ক্লাব সূত্রে একথা জানানো হয়। নিজস্ব ওয়েব সাইটে বার্সা জানায়, ‘আজ চুক্তি নবায়ন হওয়ায় ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত জাভি ব্লগরানায়ই থাকছেন।’লিওনেল মেসি এবং কার্লোস পুয়োল চুক্তির মেয়াদ বৃদ্ধি করার পর ৩৩ বছর বয়সী জাভিও ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করলেন। তবে দলটির গোলরক্ষক ভিক্টর ভালদেজ বলেছেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৪ সালের জুন মাসে তিনি অন্য ক্লাবে যাওয়ার চিন্তা করছেন।—বাসস