নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে - পীরসাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শুধুমাত্র কোন দলের নয়, দেশের সকল শান্তিকামী মানুষের দাবি। সরকার ক্ষমতায় থেকেই নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা যেভাবে বলছে তাতে জনমনে শংকা বাড়ছে। এভাবে চলতে থাকলে দেশে আবারও রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়বে এবং এ সুযোগে সামরিক সরকার হস্তক্ষেপ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক বিবৃতিতে পীরসাহেব চরমোনাই বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার মতো আস্থার পরিবেশ দেশে এখনও তৈরি হয়নি। এ অবস্থায় নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কোন বিকল্প নেই।-প্রেস বিজ্ঞপ্তি