ইসমাইল হোসেনের ‘মুজিব এক মহাকাব্যের নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত হলো লেখক-সাংবাদিক-চলচ্চিত্রকার ইসমাইল হোসেনের কাব্যগ্রন্থ ‘মুজিব এক মহাকাব্যের নাম’। এবারের একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে অয়ন প্রকাশনী। এ উপলক্ষে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজন করা হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ.কে আজাদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রকাশনা উত্সবে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইন্সটিটিউটের পরিচালক রশীদ হায়দার। ড. এ.কে আজাদ চৌধুরী বলেন, গ্রন্থে কবি ইসমাইল হোসেন কাব্যের আশ্রয়ে রাজনীতির কথা বলেছেন। চারণ কবিতার উচ্চারণে বর্ণনা করেছেন মুজিবের লড়াইয়ের কথা। —প্রেস বিজ্ঞপ্তি