মৌলভীবাজারে মাসব্যাপী স্কুল ক্রিকেট প্রশিক্ষণ সমাপ্ত

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সদর উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের ক্রিকেট প্রশিক্ষণ গত মঙ্গলবার সকালে সদর উপজেলার গোরারাই ওয়াহিদছিদ্দেক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়েছে। সদর উপজেলার গোরারাই ওয়াহিদছিদ্দেক উচ্চ বিদ্যালয়, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, বাউভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালক অংশ গ্রহণ করে।