নাতির জন্য ভিক্ষা করছে দাদী
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২০
‘আমার নাতি পরীক্ষা দেবে। শহরে থাইক্যা খাওনের লইগ্যা আমার নাতিরে আনমেরা কয়ডা টাহা আল্লার ওয়াস্তে দান করেন। শীত উপেক্ষা করে ৮৫ বছর বয়স্ক বিধবা সাফিয়া বেগম রবিবার কলাপাড়া পৌরশহরে সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন। সাফিয়া বেগম জানায়, ২০ বছর আগে ঘরে আগুন লাগায় ওর মা ফরিদা বেগম মইর্যা যায়। সে ঘটনায় ওর নানা একটা মামলা দেলে ওর বাবা খোকন মৃধার গ্রেফতার অয়। এহনো মোর পোলাডায় জেলে। শিশু কাল থেইক্যা নাতিডারে আমি পাইল্যা বড় করছি। এহন অয় এইচএসসি পরীক্ষা দেবে। ধানখালী টেকনিক্যাল কলেজের প্রভাষক শাহীন মৃধা জানায়, ছেলেটি অত্যন্ত ভালো। লেখাপড়ার আগ্রহের কারণেই আমরা ওর প্রতি সহানুভূতির দৃষ্টি রেখেছি। স্থানীয় মেম্বর মো. রিয়াজ তালুকদার জানায়, কাওসার ছেলেটি অত্যন্ত ভালো। সে আমার এলাকায় মাটিকাটার কাজ করে। সেই টাকা দিয়ে কোন রকম সংসার পরিচালনায় দাদিকে সহায়তা করে। কাওসার একদিন মাটি কাটে পরের দিন লেখাপড়া এবং কলেজে যায়।