নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার জয় পেয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমিকে ৩৭ রানে হারিয়েছে খেলাঘর। আগে ব্যাট করা খেলাঘর ৪৯.৪ ওভারে ২১৫ রানের বড় স্কোর করে। সানজিদা ইসলাম ৮৩ রান এবং নিগার সুলতানা জ্যোতি ৫৫ রান করেন। নাহিদা আক্তার ৩টি ও শায়লা শারমিন ২টি উইকেট নেন।
জবাবে ৪৮.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয় শেখ রাসেল। রুমানা আহমেদ ৫৩ রান করেন। ফাহিমা ও লাবনী ২টি করে উইকেট নেন। কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। আগে ব্যাট করা কেরানীগঞ্জ ৫০ ওভারে ১৪২ রান করে ৪ উইকেটে। কাকলী নেন ২ উইকেট। জবাবে ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আনসার। দুটি করে উইকেট নেন বৃষ্টি ও সুমা রানী। বিকেএসপিকে ১৬৫ রানে হারিয়েছে রূপালী ব্যাংক। আগে ব্যাট করা রূপালী ব্যাংক ৬ উইকেটে ২৬০ রান করে। শুকতারা ৫৫, ফারজানা হক পিংকি ৫৭ ও ইসমা তানজিম ৪১ রান করেন। সানজিদা ২ উইকেট নেন। জবাবে ৩৫ ওভারেই ৯৫ রানে অলআউট হয় বিকেএসপি। সোহেলী ও শশীকলা ৩টি করে এবং শুকতারা ২টি উইকেট নেন।