টেকনাফে ১১ জন মালয়েশিয়াগামী আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৩
টেকনাফে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১১ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ২৯ জানুয়ারি মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিওিতে শাহাপরীরদ্বীপ বিওপি বিজিবির সুবেদার জাকারিয়ার নেতৃতে জওয়ানেরা শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ১১ জনকে আটক করে। মালয়েশিয়া মানব পাচার আইনকে তোয়াক্কা না করে সাগর পথে উপকূলীয় এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পাচার অব্যাহত রেখেছে পাচার চক্র।