কুড়িগ্রামে তিনটি ভারতীয় উট আটক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৫
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোর সীমান্তে ভারতীয় ৩টি উট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে শালঝোর সীমান্ত দিয়ে কালজানী নদীপথে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে আনার সময় শালঝোর বিওপির বিজিবি জোয়ানরা উটগুলো আটক করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উট ৩টি ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। উটগুলোর বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। উটগুলো দেখার জন্য কাস্টমস অফিসে শত শত মানুষ ভিড় জমায়