মাঠের বাইরে স্বপ্না ও কৃষ্ণা

পায়ের ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারেননি মহিলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ দু্ই ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এবং কৃষ্ণা রানী। দুজনের চোট গুরুতর। এমআরআই করানো হয়েছিল। এখনই মাঠে নামার মতো প্রস্তুত নয় স্বপ্না এবং কৃষ্ণা। তবে কোচ জানিয়েছেন স্বপ্না ফাইনাল খেলতে পারবেন না। কৃষ্ণার চোট স্বপ্নার চেয়ে একটু কম হওয়ায় সে আগের চেয়ে একটু সুস্থ। মাঠে নামতেও পারে। কোচের কথায় জোর নেই। জানা গেছে কৃষ্ণাকে মাঠে নামানোর ব্যাপারে খুব জোরাজুরি করা হবে না। বেঞ্চেই বসবেন। জরুরি প্রয়োজন হলে কৃষ্ণাকে নামানো হবে। বেশি আনফিট দলের অন্যতম সেরা খেলোয়াড়। ছোটন বললেন, ‘স্বপ্নার সুস্থ হতে দুই সপ্তাহ লাগবে। কৃষ্ণা সেরে উঠেছে। ফাইনালে তার খেলার সম্ভাবনা আছে। তবে মাঝ মাঠে আমাদের চালিকাশক্তি মারিয়া ও মনিকা। তারা যদি এক সঙ্গে ঝলসে ওঠে, তাহলে বাংলাদেশ অবশ্যই জিতবে।’