নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে রাষ্ট্রপতির উচিত সরকারকে চাপ দেয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি বলেছেন, গুম, হত্যা, শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক ও পদ্মা সেতুর দুর্নীতি এবং জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি বাতিল বিষয়ে রাষ্ট্রপতি কিছু না বলায় আমরা রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করছি। রাষ্ট্রপতির উচিত নিরপেক্ষ ভূমিকা রেখে, নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি মানতে সরকারকে চাপ দেয়া। গতকাল মঙ্গলবার হোমনায় তার বাসভবন চত্বরে তিতাস উপজেলা জাসাসের কমিটি ঘোষণা উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সেক্রেটারী আক্তারুজ্জামান সরকার, হোমনা বিএনপির সেক্রেটারী এ্যাড. আজিজুুর রহমান মোল্লা, তিতাস বিএনপির সেক্রেটারী সালাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূইয়া প্রমুখ।