নবীগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ কলেজ ভায়া প্রজাতপুর, লতিফপুর, ঘোলডুবা সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা সান উল্ল্যার নামে নামকরণ করা হয়েছে। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল ইসলাম ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধর সন্তান সাংবাদিক রাকিল হোসেন, লন্ডন প্রবাসী আলফাছ উদ্দিন প্রমুখ।