মহাদেবপুরে বাস চাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁ মহাদেবপুরে যাত্রীবাহী বাস চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গতকাল সোমবার উপজেলার পয়নারীর মোড়ে এ ঘটনা ঘটেছে। কালনা গ্রামের আবু হোসেন তার স্ত্রী আঙ্গুর শিশু কন্যা সুর্বনা ও শাশুড়ী আলীফাকে নিয়ে মোটর সাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পয়নারী মোড়ে পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়।