কুমিল্লায় দুটি অপমৃত্যু
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৭
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ সংলগ্ন ধনেশ্বর চৌমুহনী থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। অপরদিকে পৃথক ঘটনায় নগরীর চকবাজার এলাকায় একটি নির্মাণাধীন মার্কেটের ছাদ থেকে পড়ে তুষার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ সংলগ্ন ধনেশ্বর চৌমুহনী এলাকায় একটি মার্কেটের নিচ তলার সিঁড়ি ঘর থেকে অজ্ঞাতনামা (২২) ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, কুমিল্ল¬া মহানগরীর চকবাজার এলাকায় সোমবার গভীর রাতে একটি নির্মাণাধীন মার্কেটের ছাদ থেকে পড়ে তুষার (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়। তাকে ঢাকায় নেয়ার পথে গতকাল মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়। তুষার নগরীর চকবাজার কাশারীপট্টি এলাকার মৃত সাহিদ মিয়ার ছেলে।