বিশ্বনাথে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সভা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৭
সিলেটের বিশ্বনাথে সোমবার উপজেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জনসভা করেছে। উপজেলা সদরের নতুনবাজারস্থ ধানহাটায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম। ‘ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম’ পরিষদের আহবায়ক আবদুল মুমিন মামুনের সভাপতিত্বে ও সচিব শামীমুর রহমান রাসেল ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.নানু মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।