কোটালীপাড়ায় সোনালী অতীতের জন্য লেখা আহবান

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সোনালী অতীত শিরোনামে একটি সরণিকা দুইবাংলার লেখকদের রচনা সম্ভারে প্রকাশিত হবে। এতে উক্ত ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা লেখা পাঠাতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে। যোগাযোগ: সোনালী অতীত, ৩৩/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০ অথবা হিমাংশু কুমার পান্ডে, প্রধান শিক্ষক, কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন। ফোন: ০১৭১৪১১১৭৪৬, ০১৮২১৪৪০৫৭৭। e-mail: peoplespp@gmail.com, kuikot1898@gmail.com -প্রেস বিজ্ঞপ্তি