প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা পুনরায় শুরু হবে আগামী ৬ মে, সোমবার। প্রথম পর্বের খেলা শেষ হয়েছে ৩০ এপ্রিল। ফিরতি পর্বের খেলা চলবে ২৫ মে পর্যন্ত। কারণ জাতীয় ফুটবল দলের প্রস্তুতির ব্যাপার রয়েছে। এএফসি এবং কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই খেলা রয়েছে। ৬ এবং ১১ জুন বাংলাদেশ লাওসের বিপক্ষে খেলবে। লিগ কমিটি আবারো ঘোষণা দিয়েছে লিগের স্পন্সর চূড়ান্ত হয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনারের সঙ্গে। লিগ কমিটি জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-১৮ বছর বয়সের খেলোয়াড়দের নিয়ে লিগ অথবা টুর্নামেন্ট করবে। এমন ঘোষণা আগেও দিয়েছিল লিগ কমিটি।