মেহেরপুরে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন (৩৫) হত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। এখানে তারা সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।