পদ্মায় ভাঙ্গন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলি এবং দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গনে সর্বহারা উদ্বাস্তু মানুষের ভিড়। সরকারের কোন অফিসার বা মন্ত্রী এমপি আসার কথা শুনলেই তারা এভাবে নদী পাড়ে ভিড় জমায়। উল্লেখ্য, গত কয়েক বছরে ঐ দুই ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবার পদ্মা নদীর ভাঙ্গনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নারায়ণপুর ইউনিয়নে প্রায় দেড়শত পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়েছে। আলাতুলি ইউনিয়নের ১টি ওয়ার্ড বাদে বাকি ৮টি ওয়ার্ডের শত শত একর জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি ধর্মীয় প্রতিষ্ঠান পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ছবিটি পাঠিয়েছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তসলিম উদ্দিন