স্বর্ণজয়ী অ্যাথলেট জাহাঙ্গীর ফয়েজ আর নেই

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার আগে তত্কালীন পূর্ব পাকিস্তানের স্বর্ণজয়ী অ্যাথলেট (১১০ মিটার হার্ডলস) জাহাঙ্গীর ফয়েজ (৮২) আর নেই। ১ মে (বুধবার) বিকেল সাড়ে ৪টায় মগবাজারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদ এশা মগবাজারস্থ পেয়ারাবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।