‘গোয়েন্দা ব্যর্থতা’ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা

বিভিন্ন দৈনিকে মঙ্গলবার প্রকাশিত গোয়েন্দা ব্যর্থতার কথা বললেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর না শীর্ষক প্রতিবেদনটির বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থমন্ত্রী সোমবার দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামায়াত-শিবির দেশের বিভিন্ন স্থানে হামলা করেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট যে পাঁচশ’ জায়গায় জঙ্গি হামলা হয়েছিল আজকের আক্রমণ সেটা মনে করিয়ে দেয়। এটাও মনে করিয়ে দেয় যে, জঙ্গিবাদ এখনও দেশ থেকে নিশ্চিহ্ন হয়নি।