দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ১৮ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৮ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪। শুভবার:রবিবার। শুভরত্ন:গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: ব্যক্তিস্বাতন্ত্রবাদী ও স্বাধীনচেতা। আপনার নিজস্ব মত ও দৃষ্টিভঙ্গী আছে। চিরায়ত প্রথার ব্যতিক্রম আপনাকে আনন্দ দেয়। অন্যরা তাই আপনাকে ঠিকভাবে বুঝে উঠতে পারে না। নিজেকে তাই প্রায়ই মনে হয় নিঃসঙ্গ। মানসিক দৃঢ়তা আছে আপনার। নিজের পথ নিজেই করে নিতে চান। আপনার লক্ষ্য অর্জনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে বারবার। সাফল্যের জন্য আপনাকে তাই ধৈর্যশীল হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী নরম্যান মেইলার, অধ্যাপক মনসুর উদ্দিন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, সৈয়দ আশরাফ আলী, সুরকার শুবার্ট, নৃত্যশিল্পী আন্না, পাভোলভা, স্থপতি রবিউল হুসেইন । মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য শুভ সম্ভাবনাময়। বাধা কিছু থাকলেও কাটিয়ে উঠতে পারবেন। নতুন কোনো কাজে হাত দিতে পারবেন। সাফল্যের সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ভাই-বোনদের কারো সাহায্য পাবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আজ ভালো কোনো সংবাদ পাবেন। ফলে মন ভালো থাকবে বলে আশা করা যায়। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। যে কোন অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। বেসরকারি চাকরিতে সমস্যা সৃষ্টি হতে পারে। সহকর্মীদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে উত্সাহ পাবেন। প্রাপ্তি যোগ আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকরিতে ভালো কোনো সুযোগ পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। শরীর-স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আত্মবিশ্বাস বজায় রাখুন। অকারণে উদ্বিগ্ন হতে পারেন। দুশ্চিন্তা পরিহার করে চলুন। সামান্য কাজে উত্তেজিত করা ঠিক হবে না। যে কোন প্রতিযোগিতায় মনোবল হারাবেন না। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শত্রুরা আজ আপনাকে তেমন একটা ক্ষতি করতে পারবে না। শরীর মোটামুটি ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অযথা কোন বদনামের সম্মুখীন হতে পারেন। সুতরাং সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ আছে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে না। আপনজনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বন্ধু বা কোন গুরুজনের পরামর্শ নিন। যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। দৈনন্দিন কাজকর্মে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ে চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি শুভাশুভ মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ স্বামী-স্ত্রীর ভেতরে মতবিরোধ দেখা দিতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আবেগকে সংযত করুন। সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করলে সমস্যা সমাধান করা সম্ভব হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক ব্যাপারে ব্যস্ততা বৃদ্ধি পাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। সামগ্রিকভাবে আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যয় বৃদ্ধির ফলে কিছু অসুবিধা সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।