টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন ইনকার মুক্তির তিন দিনের মাথায় ‘ইনকার’ ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশেষ করে ভারতের বিভিন্ন সিনেমা হলে প্রতিটি শো’ই হাউসফুল রয়েছে। দর্শক পছন্দের পাশাপাশি প্রশংসা করেছে সমালোচকরাও। ‘ইনকার’-এর গল্প ও ছবির অভিনেতাদের চমত্কার অভিনয়ের প্রশংসায় সিক্ত সবাই। অনেকেই বলছেন, অর্জুন এ ছবিতে তার শ্রেষ্ঠ অভিনয় দেখিয়েছেন। সুধীর মিশ্রের পরিচালনায় ভিন্নধারার ছবি ‘ইনকার’ ছবির দুই মূল চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও চিত্রাঙ্গদা সিং। ব্রোকেন সিটি অ্যালেন হিউজ পরিচালিত ‘ব্রোকেন সিটি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোন্স। ছবিতে তার চরিত্রটি একজন প্রতারক স্ত্রীর। ব্রোকেন সিটিতে জেটা-জোন্সকে দেখা যাবে নিউ ইয়র্কের মেয়রের স্ত্রী হিসেবে। ছবিটিতে মেয়রের চরিত্রে অভিনয় করছেন আরেক অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। ক্যাথরিন ও রাসেল ক্রো ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন মার্ক হলবার্গ। তিনি ছবিটির সহ-প্রযোজকও। বলিউড টপচার্ট  ইনকার অর্জুন রামপাল, চিত্রাঙ্গদা সিং  মাতরু কি বিজলী কা মানডোলা ইমরান খান, আনুশকা শমা  মুম্বাই মিরর শচীন জোশি, প্রকাশ রাজ  দাবাং টু সালমান খান, সোনাক্ষি সিনহা  টেবিল নং ২১ রাজীব খান্ডেলওয়াল, টিনা হলিউড টপচার্ট  মামা জেসিকা চাস্টেইন, নিকোলাই কোস্টার  জিরো ডার্ক থার্টি জেসিকা চাস্টেইন, জ্যাসন ক্লার্ক  সিলভার লাইনিং প্লেবুক জেনিফার লরেন্স, ব্র্যাডলি কুপার  গ্যাংস্টার স্কোয়াড রায়ান গসলিং, এমা স্টোন  ব্রোকেন সিটি মার্ক ওয়ালবার্গ, রাসেল ক্রো, ক্যাথরিন জেটা-জোন্স