জন্ম দিন

বাপ্পা মজুমদার

বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় মিউজিশিয়ানদের একজন বাপ্পা মজুমদার। সংগীতের পরিপূর্ণ তারকা হওয়ার জন্য যেসব অনুষঙ্গের প্রয়োজন পড়ে, তার সবকিছুই আমরা বাপ্পা মজুমদারের মাঝে পেয়েছি। পারিবারিক ঐতিহ্য থেকে শুরু করে ব্যক্তিগত প্রতিভা, গায়কি থেকে কম্পোজিশন, ব্যান্ড থেকে সলো কিংবা জিঙ্গেল থেকে ডুয়েট গান—এভাবে সংগীতের প্রতিটি ক্ষেত্রেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ভিন্ন ধারার ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম ভোকাল হিসেবে জনপ্রিয়তার পথে যাত্রা শুরু করা এই শিল্পীর সলো ক্যারিয়ারটিও বেশ সমৃদ্ধ। ইতোমধ্যেই বাজারে এসেছে তার বেশকিছু অ্যালবাম। আর তা শ্রোতামহলে বাপ্পা মজুমদারকে আলোচিত করেছে ভিন্ন আঙ্গিকে। আগামী ৫ ফেব্রুয়ারি এই তারকা সংগীত শিল্পীর জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ১ ফেব্রুয়ারি :লুত্ফর রহমান সরকার, খলিলুল্লাহ খলিল ২ ফেব্রুয়ারি :হাসান আজিজুল হক, শারমীন শিলা, শাকিব ৪ ফেব্রুয়ারি :আবু জাফর ওবায়দুল্লাহ, ফজল শাহাবুদ্দীন, উর্মিলা মাতন্ডকর ৬ ফেব্রুয়ারি :বব মার্লে ৭ ফেব্রুয়ারি :আস্টন কুচার।