কত্থক মুগ্ধ সন্ধ্যায়...আহমেদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
যশোর
প্রেম-প্রীতিময় এক আত্মার সাথে পরমাত্মার মিলনই জীবনের সৌন্দর্য। জীবনের সেই সৌন্দর্য ভালোবাসার মৈত্রীর বন্ধনে বাঁধা থাকুক—এই প্রত্যয়ই ব্যক্ত হলো কত্থকের ছন্দে। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় যশোরের জেলা পরিষদ মিলনায়তনে কত্থক নৃত্যে মেলে ধরেন ভারতের কত্থক নৃত্যশিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য। টানা দেড় ঘণ্টার অপূর্ব এই উপস্থাপনায় তার একমাত্র সহযোগী ছিলেন লুনা পোদ্দার। ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কত্থক নৃত্যের এ অনুষ্ঠানের আয়োজন করে। দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। মিলনায়তনপূর্ণ শ্রোতামণ্ডলী কখনও পিনপতন নিরবতায় কখনও কলতানমুখরিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
শিল্পী অসীমবন্ধু ভট্টাচার্য নৃত্য পরিবেশনের মাঝে মাঝে কত্থকের নানা অনুষঙ্গ ব্যাখ্যা করেন।