জোকস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:১০
মহিলা সেক্রেটারি তার বসকে, ‘স্যার আপনার স্ত্রী সব সময় আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখে কেন?’
বস :কারণ তোমার আগে সে-ই আমার সেক্রেটারি ছিল!
শিক্ষক :বলত এভারেস্ট কোথায়?
ছাত্র :জানি না।
শিক্ষক :এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো!
ছাত্র :কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে?
এক মেয়ে স্টেশনারি দোকানে গিয়ে শুধু শুধুই বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞাসা করতে শুরু করল। বিষয়টি বুঝতে পেরে দোকানদারও খুব বিরক্ত। কিন্তু মেয়েটি ঝামেলা করতে পারে ভেবে তিনি মুখে কিছু বললেন না। এরই মাঝে মেয়েটি একটি চমত্কার নীল কলম দেখে দাম জিজ্ঞেস করল। দোকানদার ইচ্ছে করেই বাড়িয়ে বললেন, ‘দুই হাজার টাকা।’
টাকার অংক মেয়েটি আঁেক ওঠে বলল,‘ওহ’। কিন্তু দাম জিজ্ঞাসা করা না থামিয়ে পাশেই আরেকটা সুন্দর সোনালি কলম দেখে সে ওই কলমটারও দাম জানতে চাইল। দোকানদার কলমটির দাম চার হাজার না বলে রেগে উঠে বলল, ‘এইটা ওহ ওহ!’