ফাগুনের মলাট

অমর একুশে গ্রন্থমেলায় দেশটিভিতে সপ্তাহের প্রতি বৃহম্পতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং বাকি দিনগুলোতে সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বই এবং পাঠকদের নিয়ে অনুষ্ঠান ‘ফাগুনের মলাট’। অমর একুশে বইমেলা উপলক্ষে ‘একুশে বইমেলা’ শিরোনামে নির্মিত হয়েছে একটি বিশেষ গান। গানটি গেয়েছেন শিল্পী ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। ফাগুনের মলাটে বাংলা ভাষা, বাংলা ভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। প্রতিপর্বে থাকবে একটি করে কুইজ।