বিনোদন প্রতিদিন চয়েজ

পঞ্চম

জিটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পঞ্চম’। এতে অভিনয় করেছেন—আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, হিল্লোল, শশী, স্বাগতা, সুষমা সরকার, শ্যামল। একটি বিশেষ চরিত্রে সারা যাকের। নাটকের কাহিনীতে দেখা যাবে—বোকার মতো চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছে ওরা চারজন। এত কম ভাড়ায় এত সুযোগ সুবিধাসহ ফ্ল্যাট তাও খোদ ঢাকা শহরে... একসাথে সবার মনে প্রশ্ন জাগে ঝামেলা আছে নাকি বাড়িটার কোনো? এভাবেই এগিয়ে যায় নাটকটি।