বালাতেল্লিবিহীন ম্যানসিটির হোঁচট
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২২
মারিও বালাতেল্লিকে ছাড়া পথ চলাটা সুখকর হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। হতাশাজনক ফল এসেছে খুব দ্রুতই। গত মঙ্গলবার প্রিমিয়ার লিগে স্বাগতিক কুইন্স পার্ক রেঞ্জাসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রর্বাতো মানচিনির দল সিটি। রেঞ্জার্সের দুর্দান্ত রক্ষণভাগ ও গোলরক্ষক জুলিও সিজারের প্রতিরোধ চিড়ে গোল করতে ব্যর্থ হয় তারা।
বালাতেল্লি সিটি ছাড়ছেন আগের দিনই নিশ্চিত ছিল। ইতালিয়ার ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে চলে যাচ্ছেন তিনি। সিটি ও মিলান একমত পোষণ করেছে বালাতেল্লির ব্যাপারে। ১৯ মিলিয়ন পাউন্ডে রফা হতে পারে বালাতেল্লির ব্যাপারে।
সিটি সুযোগ হাতছাড়া করল। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড ২৩ খেলা শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে সিটি ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। জয় পেলে ব্যবধান আরো কমাতে পারতো সিটি।
ইতালির আন্তর্জাতিক দলের খেলা বালাতেল্লি সিটি ছাড়ছেন চলতি মাসে ধারণা করা যাচ্ছিল। সময়টা ভাল যাচ্ছিল না বালাতেল্লির। চলতি মৌসুমে বর্তমানে ২২ বছর বয়সী এই ফুটবলার একটি গোল করতে পেরেছেন। রেঞ্জার্স পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে। হ্যারি রেডন্যাপের দলের রেলিগেশন এড়ানোর লড়াই।
সিটি ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক করে খেলেছে। কিন্তু রেঞ্জার্সের ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজার হতাশ করেন ম্যানসিটিকে। দারুণ কয়েকটি সেভ করেন তিনি। সার্জিও অ্যাগুয়েরো, এডিন জেকো, কার্লোস তেভেজ, সামির নাসরি এবং ডেভিড সিলভার জন্যও হতাশার এক রাত ছিল।
অ্যাস্টন ভিলার চলতি মৌসুমটা ভাল যাচ্ছে না। তারা ২-১ গোলে হেরে গেছে নিউ ক্যাসলের বিপক্ষে। অ্যাস্টন ভিলা এখন রেলিগেশন অঞ্চলে রয়েছে। স্টোকসিটি ২-২ গোলে ড্র করেছে উইগানের বিপক্ষে। ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশমস্থানে স্টোক। সান্দারল্যান্ড ও সোয়ানসি সিটির ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।
মঙ্গলবারের ফলাফল
অ্যাস্টন ভিলা ১ নিউ ক্যাসল ২