কুমিল্লায় ডাক্তারদের
‘বৈজ্ঞানিক’সেমিনার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৪
কুমিল্লায় ডাক্তারদের ডি-সিক্সটিন ফার্মা ও বায়োটেক আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনার নগরীর নজরুল এভিনিউস্থ গ্রীন ক্যাসেলের সম্মেলন কক্ষে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। বিএনএসবি’র সাধারণ সম্পাদক ও জেলা বিপিএমপিএ’র সভাপতি ডা. একেএম আব্দুস সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবদুল্লাহ-আল শফি মজুমদার। সেমিনারে হূদরোগ ও স্ট্রোকে সর্বাধুনিক ওষুধ ‘টেলকার্ডিজ’ (টেলমাসার্টেন) এর উপর তথ্যবহুল প্রতিবেদন উপস্থাপন করেন ডি-সিক্সটিনের ব্যবস্থাপনা পরিচালক ডা. পিনাকি ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দীন।