চাটমোহরে নিপা ভাইরাস

আতংকিত না হবার পরামর্শ

পাবনার চাটমোহরে নিপা ভাইরাসে একজন মারা যাবার পর এবং এক শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর পরই স্বাস্থ্য বিভাগ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খেজুরের কাঁচা রস না খাওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দেয়া হয়। মাইকিং করা হয় গ্রামে-গ্রামে, হাট-বাজারে। গত মঙ্গলবার আক্রান্ত এলাকা কাটাখালী গ্রাম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহীর স্বাস্থ্য পরিচালক কে.এম আশরাফুজ্জামান। এ সময় পাবনার সিভিল সার্জন তাওসিন বেগম, বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. গোলজার হোসেন উপস্থিত ছিলেন।